লুৎফুর রহমান সুনামগঞ্জ প্রতিনিধি
আলহামদুলিল্লাহ!
পলিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনাকাঙ্ক্ষিত ঘটনার শান্তিপূর্ণ নিষ্পত্তি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বহুল আলোচিত পলিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে কেন্দ্র করে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনার অবশেষে শান্তিপূর্ণ সমাধান হয়েছে।
সকলের সরব উপস্থিতি, স্বতঃস্ফূর্ত সমর্থন, আবেগপূর্ণ বক্তব্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক আলোচনা এবং আপস-মীমাংসার মধ্য দিয়ে বিরোধটির সুন্দর নিষ্পত্তি হয়।
সমাধান প্রক্রিয়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাস্টার কামাল উদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মহিবুর রহমান, সাধারণ সম্পাদক মাস্টার আব্দুস শহীদ, মাওলানা মঈন উদ্দিন, মাওলানা কমর আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম, সমাজসেবক অলিউর রহমান, আব্দুল কাহার, সিরাজ মিয়া মাস্টার, সবুজ মিয়া, সাংবাদিক সাগর তালুকদার, ইলিয়াস আলী, সমুজ আলী, রুহুল আমিন ও হৃদয়সহ থানা প্রশাসনের প্রতিনিধি এএসআই ফয়েজ আহমদ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনায় সবাই শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা এবং শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে সবাই ঐকমত্য পোষণ করেন।
মতপার্থক্য থাকতেই পারে, তবে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও আন্তরিক আলোচনার মাধ্যমে যেকোনো বিরোধের সুন্দর সমাধান সম্ভব—পলিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই সমাধান তারই একটি ইতিবাচক দৃষ্টান্ত।
যাঁদের আন্তরিক উদ্যোগ, উপস্থিতি ও সহযোগিতায় এই সমাধান সম্ভব হয়েছে, তাঁদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ আমাদের এলাকায় শান্তি, সম্প্রীতি ও ঐক্য অটুট রাখুন। আমিন।
বিদ্যালয় হোক বিভেদের নয়, ঐক্য ও ভবিষ্যৎ প্রজন্ম গড়ার কেন্দ্র।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত