সলঙ্গা(সিরাজগঞ্জ) থেকে ফারুক আহমেদঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৩নং ধুবিল ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি পদপ্রার্থী আব্দুল হাইকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে।
দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক দায়িত্ব পালন এবং বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের অভিজ্ঞতা নিয়ে ইউনিয়ন সভাপতির নেতৃত্বে আসতে চান তিনি। আব্দুল হাই জানান,তিনি যখন থেকে রাজনৈতিক বিষয়গুলো বুঝতে শিখেছেন,তখন থেকেই জিয়া পরিবারের প্রতি তাঁর ভালোবাসা এবং বিএনপির রাজনীতির প্রতি আগ্রহ তৈরি হয়েছে।
সেই আদর্শ ও রাজনৈতিক বিশ্বাস থেকেই ধীরে ধীরে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে রায়গঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া ও ঢাকাসহ বিভিন্ন স্থানে বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি।
এর মধ্যে ২০২৩ সালের রাজশাহী বিভাগীয় গণসমাবেশ, একই বছরের ১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগে বিএনপির গণসমাবেশ, ২০২৩ সালের ২৪ জুন রায়গঞ্জে যুবদলের তারুণ্যের সমাবেশ এবং ১২ ও ২৭ জুলাই ঢাকার নয়াপল্টনে অনুষ্ঠিত বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের কথা
জানান তিনি। খারিজাঘুকাটের মৃতঃ আবু বক্কার সিদ্দিকের সুযোগ্য পুত্র আব্দুল হাই আকন্দ জানান, ১৯৯৬ সাল থেকে আমার রাজনীতি শুরু তখন থেকেই বিএনপির রাজনৈতিক আদর্শের প্রতি ভালোবাসা ও দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে মাত্র ৩৫ - ৩৮ বছর বয়সে তাঁকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়।
২০২৩ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট, শেখ হাসিনার দেশত্যাগের দিন পর্যন্ত দীর্ঘ সময় নিজ এলাকায় ফিরতে পারেননি তিনি। এ সময়ে পরিবারের সদস্যদের সঙ্গেও স্বাভাবিকভাবে দেখা করার সুযোগ হয়নি। তাঁর দাবি, এ পরিস্থিতির কারণে ব্যক্তিগত ও কর্মজীবনের পরিকল্পনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে নানা প্রতিকূলতার মধ্যেও রাজনৈতিক আদর্শ থেকে সরে যেতে চান না আব্দুল হাই আকন্দ । ভবিষ্যতে সুন্দর রাজনৈতিক পরিবেশ ও গণতান্ত্রিক চর্চার প্রত্যাশা নিয়ে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
সাংগঠনিকভাবে আব্দুল হাই আকন্দ এর আগে ৩নং ধুবিল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক, সলঙ্গা থানার কৃষকদলের জয়েন সেক্রেটারী ও বর্তমানে ৩নং ধু্বিল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ৩নং ধুবিল ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী হিসেবে দায়িত্ব পালনের প্রত্যাশা করছেন।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত