1. admin@mhnews24.com : admin :
Logo
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২০, ২০২৬, ৫:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৬, ১:১৯ পূর্বাহ্ণ

নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।। নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করেন, আসমা জাহান,উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নরসিংদী সদর, কর্তৃক ১৯ইং অক্টোবর সোমবার, নরসিংদী মডেল থানা পুলিশের সহায়তায় উপজেলার নজরপুর ইউনিয়নের নাগরিয়াকান্দি -দিলারপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সড়ক পরিবহন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ০৪ জন মোটরসাইকেল আরোহীদের ০৪-টি পৃথক মানলায় ২০০০/- হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়াও অত্র এলাকার হোটেল -রেস্টুরেন্ট ও বিনোদন পার্কসমূহের সার্বিক পরিবেশ মনিটরিং করা হয়। প্রশাসন সূত্রে জানা যায়, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।