এসআরবি-১১ ও ডিএনসি নারায়ণগঞ্জের যৌথ অভিযানে রুপগঞ্জ হতে ৪৭৫ পিস ইয়াবা ও ১৫ বোতল এসকাফ-সহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
"বাংলাদেশ আমার অহংকার" এই স্লোগান নিয়ে এসআরবি প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে এসআরবি ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
মাদকদ্রব্য নির্মূলে ও মাদকের ভয়াল থাবা থেকে যুব সম্প্রদায়কে রক্ষা করতে এসআরবি-১১ বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে এসআরবি-১১ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলের লক্ষ্যে এসআরবি-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং বিভিন্ন সময়ে এসআরবি-১১ বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ মাদক ব্যবসার সাথে জড়িতদেরকে গ্রেফতারপূর্বক আইনের আওতায় নিয়ে আসছে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ নভেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ রাত ০৮:০০ ঘটিকায় ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ও তারাবো এলাকায় এসআরবি-১১ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানিক দল রূপগঞ্জ থানাধীন নগরপাড়া বাজার এলাকা, গঙ্গানগর নামাপাড়া গ্রাম এবং তারাবো দক্ষিণপাড়া এলাকায় পৃথকভাবে এই সফল অভিযান পরিচালনা করে সর্বমোট ৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৫ বোতল এসকাফ (Eskuf) সিরাপ জব্দ করে। গ্রেফতারকৃত আসামিরা হলো ১। মো: নাদিম মিয়া (৩৪) ২। মো: ইমরান হোসেন (২৭) ৩। মো: মুস্তাকিম (১৯) ৪। মো: রাব্বি হাসান (৩০) ৫। মো: নাদিম(২০)
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জসহ আশেপাশের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্য বহন, সরবরাহ ও বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের ভয়াল থাবা রোধে এসআরবি-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত