মোঃ রাসেল শেখ, জেলা প্রতিনিধি, নড়াইল
নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে। শুক্রবার (২২ মে) রাতে নড়াগাতী থানার এসআই এফ এম তারেকের নেতৃত্বে এএসআই নজরুল ইসলাম, নুর ইসলাম ও জাকির হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।
পুলিশ সূত্রে জানা যায়, জিআর-৬৩/১৮ মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি দীপা শেখ (২২)-কে গ্রেফতার করা হয়েছে। তিনি নড়াইল জেলার নড়াগাতী থানার চরকেকানিয়া গ্রামের আনসার কাজীর মেয়ে এবং লিটু শেখের স্ত্রী।
এছাড়াও, তার বিরুদ্ধে জিআর-৩৭৫/১৮ নম্বর আরও একটি মামলা চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নড়াগাতী থানার পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।