
মোঃ রাসেল শেখ, জেলা প্রতিনিধি, নড়াইল থেকে
নড়াইলের লোহাগড়া উপজেলায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
রোববার (২৩ আগস্ট) সকালে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন উপজেলার রাজাপুর গ্রামের জাহাঙ্গীর মোল্যার ছেলে মো. উজ্জ্বল মোল্যা (৩৮), লক্ষীপাশা গ্রামের শেখ ইউনুস আলীর ছেলে শেখ ছগির উদ্দিন সনেট (৩৫), বাবরা গ্রামের সাহিদুর শেখের ছেলে আ. কাদের শেখ (৩০), জালালসী গ্রামের হুমায়ুন ফকিরের ছেলে আলামি ফকির (৩২) এবং লক্ষীপাশা গ্রামের মৃত শেখ বোরহান উদ্দিনের ছেলে জিল্লুর রহমান (৫৬)।
পুলিশ জানায়, নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নের অভিযোগে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) তাদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বলেন, জননিরাপত্তা বিঘ্নকারী ও নাশকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত