
মোঃ রাসেল শেখ, জেলা প্রতিনিধি, নড়াইল:
নড়াইলের কালিয়া উপজেলায় একটি মেহগনি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি তৈরি একটি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার রঘুনাথপুর গ্রামের একটি মেহগনি বাগান থেকে বন্দুকটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় রঘুনাথপুর গ্রামের ফজলুর রহমান মাস্টারের ছেলে শাহিন শেখের মেহগনি বাগানে অভিযান চালায় কালিয়া থানা পুলিশের একটি দল। এ সময় বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি একনলা বন্দুক দেখতে পেয়ে সেটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধার করা বন্দুকটি বিদেশি তৈরি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অস্ত্রটি কার এবং কী উদ্দেশ্যে বাগানে রাখা হয়েছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় অস্ত্রটির মালিক ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, ‘পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক উদ্ধার করে জব্দ করা হয়েছে। অস্ত্রটির উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত