স্টাফ রিপোর্টার কবির মোঃ শামসুল আলম ফাইটার। পঞ্চগড় সদর উপজেলার হাফিজা বাদ ইউনিয়নে বাবা কে করাত দিয়ে হত্যা চেষ্টা পারিবারিক সহিংসতা এবং মাদকাসক্তির অভিযোগে মিরাজ ২৪ নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে একশত টাকা অর্থদণ্ড এবং অনাদায় আরো তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা সুলতানা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন। অভিযোগ সূত্রে জানা যায় সদর উপজেলার হাফিজা বাদ ইউনিয়নের ২০ মনি গ্রামের বাসিন্দা মোহাম্মদ জাহিদুল ইসলাম তার ছেলে মিরাজ আলীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত চুরি মারামারি অশান্তি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে তাকে একাধিকবার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠানো হলেও ফিরে এসে পুনরায় মাদক সেবন ও অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়। অভিযোগে আরো বলা হয় মাদক কেনার টাকা না পেলে অভিযুক্ত বাড়ির মালামাল বিক্রি করে ।এর আগে গাজা বিক্রির অভিযোগে দুইবার কারা ভোগ ও করেছে সে। তার অত্যাচারে স্ত্রীও তালাক দিয়ে চলে যায়। সর্বশেষ গত ২২ শে জুলাই বাড়িতে অশান্তির এক পর্যায়ে বাবা কারণ জানতে চাইলে মিরাজ আলী ঘর থেকে একটি করাত এনে বাবার গলায় ধরে জবাই করার চেষ্টা করে এ সময় তার মা এগিয়ে এলে তাকেও হত্যার উদ্দেশ্যে তেড়ে যায় পরে তারা দৌড়ে পালিয়ে প্রাণ রক্ষা করেন। এই ঘটনার পর ভুক্ত ভোগী বাবা উপজেলা নির্বাহী অফিসারের এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। ভ্রাম্যমাণ আদালতে শুনানি কালে মিরাজ আলী সকলের সামনে স্বীকার করে যে তিনি মাদক সেবন করেন। পরে তার বসতঘর তল্লাশি করে মাদক সেবনের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও আলাম ত উদ্ধার করা হয়। তার স্বীকারোক্তি অভিযোগের বিবরণ এবং ঘটনা প্রবাহ বিবেচনায় আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড এবং জরিমানা অনাদায় আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। উপজেলা প্রশাসন জানিয়েছেন মাদক পারিবারিক সহিংসতা ও জন শৃঙ্খলা বিনিষ্ঠকারী কর্মকান্ডের বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা ভবিষ্যতে অব্যাহত থাকবে ।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত