স্টাফ রিপোর্টার (পঞ্চগড়) : কবির মোঃ সামছুল আলম ফাইটার ।।
৩ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ পঞ্চগড় জেলায় কর্মরত বিভিন্ন প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলীগণের সাথে মতবিনিময় সভা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির এমপি মহোদয় । উক্ত সভার সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুমন চন্দ্র দাশ, জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব), পঞ্চগড়। স্থানঃ সার্কিট হাউস, পঞ্চগড়।
সভায় পঞ্চগড়ের উন্নয়ন নিয়ে কিভাবে কাজ করা যায় এবং জনগণকে দেয়া প্রতিশ্রুতি সমূহ বাস্তবায়নের জন্য পঞ্চগড় জেলার বিভিন্ন নির্বাহী প্রকৌশলীদের নিয়ে আলোচনা করা হয় । এ সময় পঞ্চগড়ের রাস্তা ঘাট সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং বিশেষ করে পৌরসভার জলাবদ্ধতার নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয় ।