
নিজস্ব প্রতিনিধি:মাইদুল ইসলাম
কুড়িগ্রামে ১০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে কুড়িগ্রাম সদর থানাধীন ধরলা সেতুর পশ্চিম পাশের টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। এ সময় একটি প্রাইভেটকারের পেছনের সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০টি প্যাকেট থেকে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে খুলনা জেলার ফুলতলা থানার ধোপাখোলা এলাকার মোস্তাকিন কাজী (২৪) ও তার সহযোগী একই এলাকার লিটন কাজীকে (২৬) হাতেনাতে গ্রেফতার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদক পরিবহনের সময় ১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেফতার হওয়া দুই মাদক কারবারির বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযান ও আইনি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত