স্টাফ রিপোর্টার: কবির মোঃ সামছুল আলম ফাইটার।।
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের জন্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পঞ্চগড় ১ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির, এমপি'র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে টিন ও তিন হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।
আনুষ্ঠানিকভাবে অনুদান প্রদান করেন জনাব ফাহমিদা সুলতানা, পঞ্চগড় উপজেলা নির্বাহী অফিসার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাহফুজুর রহমান বাবু, সাথে আরও পঞ্চগড় উপজেলা অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা পঞ্চগড় ১ আসনের মাননীয় সংসদ সদস্যকে এই অনুদানের জন্য আন্তরিকতা ও কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানান। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।