মহিউদ্দিন মহি খন্দকার;
(ফেনী প্রতিনিধি):
ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুরে ছাত্রজনতার উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম রসুল মজুমদার গোলাপের সার্বিক তত্ত্বাবধানে সমাজ থেকে মাদকের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে সচেতন করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। গত ২৭ জুলাই বিকালে আনন্দপুর বাজারে এ মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি টি আনন্দপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন মিয়া।
বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা ওলামাদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মাওলানা ইমদাদুল হক, আনন্দপুর উচ্চ বিদ্যালয় এর পরিচালনা পর্ষদের সভাপতি মাস্টার সিরাজুল ইসলাম।
ফেনী জেলা ওলামা দলের সদস্য মোহাম্মদ আরিফুর রহমান,
ফুলগাজী থানার ওসি শাহিন মিয়া বলেন তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণ, বিশেষ করে যুবসমাজ ও শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ছাত্র-যুবক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মাদকবিরোধী আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত