
মোঃ সবুর শেখ | ফুলতলা (খুলনা) প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহের জন্য ফুলতলা উপজেলায় তথ্যকর্মী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ নিয়োগ পরীক্ষায় ফুলতলা উপজেলা থেকে মোট ৩২২ জন প্রার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৫২ জন তথ্যকর্মী ও ৪ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রার্থীদের মৌখিক পরীক্ষা সর্বোচ্চ সতর্কতা ও নিরপেক্ষতার সঙ্গে গ্রহণ করা হয়। ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা সূচি রানী সাহা নিজে উপস্থিত থেকে অংশগ্রহণকারী প্রার্থীদের মূল্যায়ন করেন।
পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, অত্যন্ত স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করেই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হচ্ছে। নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ রাখা হয়নি বলেও জানান সংশ্লিষ্টরা।
সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড প্রণয়নের জন্য এই তথ্য সংগ্রহ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত