ডেক্স রিপোর্ট
ফুলতলার বৃহৎ দুটি ফার্মেসী আজাদ ক্লিনিক এবং মাতৃ ফার্মেসী তে খুলনা ঔষধ প্রশাসন অধিদপ্তর এর অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযান পরিচালনা করেন ঔষধ প্রশাসন অধিদপ্তর খুলনা এর সহকারী পরিচালক মাখনুন সুলতানা এবং ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সূচী রাণী সাহা। উক্ত অভিযানে দুটি ফার্মেসীতে কিছু মেয়াদ উর্তীর্ণ ঔষধ এবং অনিয়ম পাওয়া যায়। এ সকল কারণে আজাদ ক্লিনিক কে ৪,০০০ টাকা এবং মাতৃ ফার্মেসীকে ২০০০ টাকা জরিমানা করা হয় এবং উভয়কে মেয়াদউর্তীর্ণ ঔষধ বিক্রি থেকে বিরত থেকে নিয়ম মেনে ঔষধ বিক্রয় করার নির্দেশনা দেওয়া হয়।