
মোহাম্মদ সবুর শেখ, ফুলতলা (খুলনা) প্রতিনিধি:
পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী ﷺ ২০২৬ (১৪৪৮ হিজরি) উপলক্ষে খুলনার ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় ফুলতলা উপজেলা পরিষদের শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সিনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর পবিত্র জীবন, আদর্শ, কর্ম ও মানবতার কল্যাণে তাঁর অনন্য অবদান নিয়ে আলোচনা করেন।
পরে মহানবী ﷺ-এর উম্মতের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং কল্যাণ কামনাও করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত