আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি।
জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অভিযান চালিয়ে একটি ভেকুর ব্যাটারি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেকুর চালক পালিয়ে যান।সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে বকশীগঞ্জ থানা-পুলিশ।অভিযানকালে মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকুর ব্যাটারি জব্দ করা হয়। তবে ভেকুর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, অবৈধভাবে মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত