নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লার বরুড়া উপজেলার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব পরিদর্শন করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দ। রবিবার মহাসপ্তমীর দিনে তাঁরা মন্দির প্রাঙ্গণে আয়োজিত দুর্গাপূজামণ্ডপসহ জেলার চান্দিনা ও বরুড়া উপজেলার অর্ধশতাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেন। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়। শেরপুরের ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) কেশব রায় চৌধুরীর বাড়ীস্থিত মহেশপুর রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে আয়োজিত দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ পূজা উদ্যাপন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, সংগঠনটির আইসিটি সম্পাদক অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার ও সদস্য নেপাল চন্দ্র দাশ এবং দৈনিক প্রতিদিনের বাংলাদেশের কুমিল্লা ব্যুরোপ্রধান অধ্যাপক দীলিপ মজুমদারসহ আরও অনেকে। এ সময় নেতৃবৃন্দ পূজামণ্ডপের আয়োজন, পূজা উদ্যাপন কমিটির কার্যক্রম ও উৎসবের সার্বিক পরিবেশ সম্পর্কে অবগত হন।
শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ উৎসব মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীর ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে। দুর্গোৎসবকে কেন্দ্র করে বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের সমাগম ঘটছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসব ও সম্প্রীতির আবহে উদ্যাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। কুমিল্লার বরুড়া ও চান্দিনা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উৎসবের সার্বিক পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে খোঁজখবর নেন এবং পূজা উদ্যাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত