সৌরভ হাওলাদার বরিশাল প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার (১৫ নভেম্বর) বেলা ১২টায় বাকেরগঞ্জ সদর রোডের রিভার ক্যাফেতে এ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক ভোরের চেতনা পত্রিকার বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. মামুন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক আহমেদ কাওসার ক্ষোণিশ, দানিসুর রহমান লিমন, মিনহাজুল ইসলাম সুজন, গোলাম মোস্তফা তুহিন, মো. আবুল বাসার, জাহিদুল ইসলাম মনির, মো. সুমন ভূঁইয়া, মো. কামাল মৃধা, সৌরভ হাওলাদার ও সাইদুর রহমান চুন্নু, কামরুল হাসান টিপু, নাজমুল হোসেন, আহাদ জোমাদ্দারসহ স্থানীয় সাংবাদিক ও সুধীজন।
আলোচনা সভায় পত্রিকাটির দীর্ঘ পথচলা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং দেশ ও সমাজের উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়। পরে অতিথি ও উপস্থিত সাংবাদিকদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত