মোহাম্মদ রিদয় হোসেন যশোর জেলা প্রতিনিধি
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য,
সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের শার্শার বাগআঁচড়ায়
স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৪ নভেম্বর) বিকেল ৪ টায় উপজেলার বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে
বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলমের সঞ্চলনায় স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
শার্শা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাস।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত, শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোনায়েমি হোসেন,
শাহাজান কবির, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, সংস্থা বিষয়ক সম্পাদক ডা. নাছিম জামান রিফাত,
এসময় আরো উপস্থিত ছিলেন, যুবদলের যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন
সদস্যসচিব সেলিম হোসেন আশাসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত