ডেক্স রিপোর্ট
জিপিএ-৫, বাবার আদর—নাকি বদলে যাচ্ছে আমাদের সামাজিক মূল্যবোধ? একটি ভাইরাল ছবি, বহু প্রশ্নের জন্ম দিয়েছে।
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার আনন্দে এক বাবা তাঁর মেয়েকে জড়িয়ে ধরে আদর ও চুম্বন করছেন—এমন একটি দৃশ্য সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। বাবা-মেয়ের সম্পর্ক নিঃসন্দেহে ভালোবাসা ও স্নেহের, এবং সন্তানের প্রতি আদর করার অধিকার বাবা-মায়ের রয়েছে। তবে অনেকের মতে, প্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে এমন ঘনিষ্ঠ মুহূর্ত প্রকাশ্যে তুলে ধরা ৯৪% মুসলিম অধ্যুষিত বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।
ঘটনাটি ঘিরে সামাজিক মাধ্যমে নানা ধরনের মতামত দেখা যাচ্ছে। কেউ এটিকে নিখাদ পিতৃস্নেহ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন—আমাদের সামাজিক মূল্যবোধ, শালীনতা ও পারিবারিক সীমারেখা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, হেদায়েত করুন এবং উত্তম চরিত্র ও শালীনতা বজায় রেখে চলার তাওফিক দান করুন।
━━ মোঃ ওয়াহিদ-উজ-জামান
সমাজসেবক | লেখক | অনলাইন অ্যাক্টিভিস্ট
১১ আগস্ট ২০২৬ | মঙ্গলবার
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত