রাজিব সরকার কচুয়া প্রতিনিধি ॥
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বায়েক নবজাগরণ কিন্টার গার্ডেনের ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নেপাল সরকারের এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সুমন চক্রবর্তীর পরিচালনায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাচার ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ শাহিন মোল্লা
তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,পাঠ্যবইয়ের বাহিরে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলা-ধুলার গুরুত্ব অপরিসিম। তাই আনন্দঘন পরিবেশে লেখা-পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলা-ধুলার আয়োজন করতে হবে।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ বাবুল ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ গোলাম মোস্তফা ভূঁইয়া, ডাঃলিটন দাস,নয়ন সরকার,মোঃ নাছির উল্লাহসহ আরো অনেকে।
পরে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত