
সাদ্দাম হোসেন সাজ্জাদ : কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১০টা ২০ মিনিটের দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর পালংখালী বিওপির বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।বিজিবি জানায়, নিয়মিত টহলের সময় পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী পূর্ব ফারির বিল কেকড়াতলী এলাকায় সৈয়দ নুরের মাছের ঘেরের পূর্ব পাশে বেড়ির ওপর দিয়ে মায়ানমার থেকে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। এ সময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তার হাতে থাকা একটি পলিব্যাগ ফেলে দিয়ে দ্রুত নিকটবর্তী গ্রামের দিকে পালিয়ে যায়।পরে বিজিবির টহল দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিব্যাগের ভেতর খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী পাঁচটি কাট থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হলেও আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, ইয়াবা সরবরাহকারী ও জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত