পটুয়াখালীর বাউফলের কৃতি সন্তান ও বিশ্বজয়ী কোরআনে হাফেজ হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা দিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় বাউফল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে হাফেজ জাকারিয়াকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট এবং নগদ ৫০ হাজার টাকা উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, হাফেজ জাকারিয়ার অসাধারণ সাফল্য শুধু তার পরিবার বা বাউফলের নয়—এটি পুরো বাংলাদেশের জন্য গর্ব ও আনন্দের বিষয়। বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের মধ্যে তার এই অর্জন প্রমাণ করে, সুযোগ ও সঠিক দিকনির্দেশনা পেলে আমাদের মেধাবী সন্তানরা বিশ্বমঞ্চে দেশের সুনাম বয়ে আনতে পারে।
তিনি আরও বলেন, কোরআনের আলোয় আলোকিত প্রজন্ম গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মেধাবী ও কৃতী সন্তানদের উৎসাহিত করলে তারা ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
হাফেজ জাকারিয়ার এই বিশ্বজয় বাউফলের গর্ব, বাংলাদেশের গর্ব।
আল্লাহ তায়ালা তাকে কোরআনের আলোয় আলোকিত রেখে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের তাওফিক দান করুন
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত