স্টাফ রিপোর্টার (পঞ্চগড়): কবির মোঃ সামছুল আলম ফাইটার।।
পরিবহন সেক্টরে এক সময় সারাবাংলাদেশ দাপিয়ে বেড়ানো ট্রাক ড্রাইভার মোঃ মাহবুব আলম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এক বছর যাবৎ ভুল চিকিৎসা করে আজ আর্থিকভাবে নিঃশ্ব হয়ে চিকিৎসার জন্য সকলের কাছে আর্থিক সহায়তার জন্য আবেদন জানিয়েছেন। জানা যায়, গত এক বছর আগে ট্রাক ড্রাইভার মোঃ মাহবুব আলম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঠাকুরগাঁও সদরে এক সুনামধন্য ক্লিনিক এ চিকিৎসকের ভুল চিকিৎসার ফলে পায়ের আঘাত পাওয়া জায়গায় ইনফেকশন দেখা দেয়, পরবর্তীতে ঢাকা পঙ্গুতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা নিলে বিষয়গুলো অবগত হোন মাহবুব। কিন্তু এতদিনে ভুল চিকিৎসার ফলে তাঁকে হারাতে হয় তার জীবনের সকল অর্জিত সম্পদ টাকা-পয়সা । এদিকে ডাক্তাররা জানিয়েছেন, তার সুস্থ হতে বড় ধরনের অর্থ প্রয়োজন হবে । মাহবুব আলমই ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এই মুহূর্তে পরিবারের পক্ষে চিকিৎসার এত বড় ব্যয় বহন করা অসম্ভব। তার স্ত্রী ও ছোট সন্তানরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
মাহবুব আলমের নিজ গ্রামের বাড়ী তেতুঁলিয়া উপজেলার ভজনপুরের ঘাটিয়াপাড়া । বিবাহিত জীবনে তিনি তিন সন্তানের জনক, বড় মেয়ে ভজনপুর খালেদা জিয়া উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেনীতে, মেজো মেয়ে তেঁতুলিয়া সারিয়ার জোত মাদ্রাসায় নুরানীতে পড়াশুনা করে, অভিভাবক অসুস্থ্য থাকায় এবং আর্থিক অনটনের কারণে বর্তমানে তাঁর মেয়েদের লেখাপড়া প্রায় বন্ধ হওয়ার পথে, এমনকি চিকিৎসা নিয়মিত করার জন্য খাবার ওষুধ কেনার অবস্থাও তার নেই । বর্তমানে পঞ্চগড় পৌরসভার ৯নং ওয়ার্ডে সরদারপাড়ায় ছোট ছেলে এবং বউসহ ভাড়া বাড়িতে থাকেন।
মাহবুব আলমের অসুস্থ্যতার খবর পেয়ে ছুটে যান পঞ্চগড় পৌরসভার মেয়র প্রার্থী আব্দুল্লাহ্ আল মামুন রনিক। এ সময় তিনি ব্যক্তিগতভাবে সহযোগিতা করেন, ততক্ষনাৎ পঞ্চগড় জেলা প্রশাসক মহোদয় এবং জেলা পরিষদ প্রশাসন মহোদয়কে বিষয়টি অবগত করেন এবং তার পক্ষে সাহায্য সহযোগিতা চান। মেয়র প্রার্থী আব্দুল্লাহ্ আল মামুন রনিক তাঁকে আশ্বস্ত করেন অবশ্যই সকলে তার সহযোগিতায় এগিয়ে আসবে ইনশাআল্লাহ্ ।
মাহবুব আলমের এখন আকুল আবেদন, আমি আপনাদের সবার কাছে ছোটখাটো অনুদান ও দোয়ার আবেদন করছি। আপনাদের সামান্য সাহায্য হয়তো আমাকে নতুন জীবন দিতে পারে।
মানুষটি আজ খুব অসহায় অবস্থায় আছেন। তার দুই মেয়ে এক ছেলে। আপনার সামান্য সাহায্য মাহবুব আলম-কে হয়তো পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে।