মোঃ মাসুম বিল্লাল(মণিরামপুর) প্রতিনিধিঃ
যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের আমিনপুর গ্রামের অসহায় ও দরিদ্র স্বামী মৃত মোঃ আব্দুল মালেক এর স্ত্রী,শামীমা খাতুনের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন ‘মানব সেবা সংঘ’বুধবার (৫ আগস্ট) সংগঠনের পক্ষ থেকে শামীমা খাতুনকে একটি ঘরের ছাউনি দেওয়ার জন্য প্রয়োজনীয় ত্রিফলা অনুদান হিসেবে প্রদান করা হয়।
অনুদানের মাধ্যমে তার জরাজীর্ণ ঘরের ছাউনি সংস্কার করে নিরাপদে বসবাসের ব্যবস্থা হবে বলে জানা গেছে,অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানব সেবা সংঘের সভাপতি মো. মেহেদী হাসান, মাস্টার বজলুর রহমান ও সংগঠনের সহ-সভাপতি ডাক্তার স্বপনসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
মানব সেবা সংঘের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য। মানুষের দুঃখ-কষ্ট লাঘবে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুদান পেয়ে শামীমা খাতুন ও তার পরিবারের সদস্যরা মানব সেবা সংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত