নিজস্ব প্রতিবেদক ( মণিরামপুর) যশোরঃ
পূর্ব ঘোষিত কার্যক্রমে রাজনৈতিক অধিপত্য বিস্তারে নিয়মিত সভা,সমাবেশ চলমান রেখেছে মণিরামপুর উপজেলা বিএনপি। ধারাবাহিক যৌথ সভার অংশ হিসাবে শুক্রবার(৩১শে জুলাই) উপজেলা ৫নং হরিদাস কাঠি ইউনিয়ন বিএনপির আয়োজনে হোগলাডাংগা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকালে অনুষ্ঠিত হওয়া যৌথ সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠিন সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর বিশ্বাস,খান শফিয়ার রহমান প্রমূখ।
ইউনিয়ন বিএনপির নেতা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নবীরুজ্জামান আজাদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির যৌথসভা হতে একের পর পর এক ইউনিয়নে দলকে সু সংগঠিত রাখতে একটার পর একটা ইউনিয়নে যৌথ সভার প্রয়োজনীয়তা অপরিসীম বলে মঞ্চে বক্তব্যে এমন মন্তব্য করেছে অনুষ্ঠানে আগত বিভিন্ন অংগ সংগঠনের প্রবীন রাজনৈতিক নেতা। আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন বিএনপির দলীয় মনোনয়নয়ন প্রত্যাশিদের শপথ করানোর মধ্যে দিয়ে শেষ হয় হরিদাস কাঠি বিএনপির যৌথ সভার আয়োজন।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত