তাপস চন্দ্র সরকার।।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর তাতুয়া গ্রামে বিশ্বজগতের সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায় ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহানামযজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উত্তর তাতুয়া স্বর্গীয় রাই মোহন বিশ্বাস (প্রকাশ রাই মোহন মেম্বার)-এর বাড়িতে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর মঙ্গলবার থেকে শুরু হয়ে ১৯ ডিসেম্বর শনিবার পর্যন্ত বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মহোৎসব সম্পন্ন হবে।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, ১৫ ডিসেম্বর মঙ্গলবার শ্রীমদ্ভগবদ্গীতা পাঠান্তে শুভ অধিবাস ও মঙ্গলঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। পরদিন ১৬ ডিসেম্বর বুধবার অরুণোদয় থেকে ১৮ ডিসেম্বর শুক্রবার অরুণোদয় পর্যন্ত টানা ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হবে।
এছাড়া ১৯ ডিসেম্বর শনিবার নামকীর্তন বিশ্রামান্তে কুঞ্জভঙ্গ, দধিমঙ্গল, নগরকীর্তন ও মহন্ত বিদায় অনুষ্ঠিত হবে। পরে দ্বিপ্রহরে শ্রীশ্রী মহাপ্রভুর ভোগরাগ সম্পন্ন হওয়ার পর উৎসবে আগত ভক্তবৃন্দ ও শ্রোতাদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। এতে নামসূধা পরিবেশন করবেন বরিশাল হতে আগত শ্রী শ্রী দাড়িয়াল সম্প্রদায়, গোপালগঞ্জ শ্রীশ্রী অনুরাধা সম্প্রদায়, সাতক্ষীরা শ্রীশ্রী কৃষ্ণ বাসুদেব সম্প্রদায়, চট্টগ্রাম শ্রী শ্রী ভবতারিণী অষ্টসখী সম্প্রদায়, পটুয়াখালী শ্রী শ্রী গুরু সম্প্রদায় ও গোপালগঞ্জ শ্রীশ্রী সবিতা সম্প্রদায়।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক পরিবেশে আয়োজিত এ মহোৎসবে সনাতন ধর্মাবলম্বী সকল ভক্তবৃন্দের উপস্থিতি, আন্তরিক সহযোগিতা ও সার্বিক অংশগ্রহণ কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ। প্রয়োজনে: 01726-245438 (সুখরঞ্জন বিশ্বাস)
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত