
মদন-নেত্রকোনা প্রতিনিধি ঃ নেত্রকোনা মদন উপজেলার হাওরে মিঠাপানির মাছের উৎস,সংস্কৃতি ও জলজ প্রাণবৈচিত্র্য পরিবেশের অবিচ্ছেদ অংশ রক্ষা ও "চায়না দুয়ারি জাল" বন্ধের দাবীতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৬ জুলাই সকালে উপজেলা পরিষদের সামনে বারসিক ও গ্রীন কোয়ালিশন এর যৌথ আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময বক্তারা দাবি করেন, " চায়না দুয়ারি জাল ব্যবহারের ফলে জলজ প্রাণীর অবাধ প্রজনন ব্যাহত হচ্ছে, দেশীয় মাছের বংশবৃদ্ধি মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে ও হাওরের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, মদন উপজেলার বিভিন্ন হাওর,নদী,খাল,বিলে চায়না দুয়ারি জাল সম্পূর্ন নিষিদ্ধ ও কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে। নিয়মিত অভিযান পরিচালনার জন্য উপজেলা প্রশাসন স্থানীয় প্রশাসন ও মৎস্য অফিসের তদারকি বাড়াতে হবে। হাওরে মাছ ধরার জন্য রোটানল নামক বিষ ব্যবহার সম্পূর্ন ভাবে নিষিদ্ধ করতে হবে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে এক স্মারকলিপি প্রদান করেন।
মোঃ মোশাররফ হোসেন
তারিখঃ ১৬/০৭/২৬
মোবাইলঃ ০১৯৩৮৩২০৮২৪.