
মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ হামিদ
টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের মালাউড়ী এলাকায় সৈয়দা জাহানারা মাদানি নেসাব মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মঙ্গলবার সন্ধার দিকে স্হানীয়রা হাবিবুর রহমান হাবিব (২৫) নামের এক শিক্ষককে আটক করে। পরে পুলিশকে জানালে পুলিশ ঘটনা স্হল হতে তাকে আটক করে থানায় নিয়ে আসেন। আটককৃত শিক্ষক হাবিবুর রহমান হাবিব উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের লোকদেও গ্রামের আবু তালেবের ছেলে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্ততি চলছে বলে জানান, মধুপুর থানা অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত