যশোরের মনিরামপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে । জানা যায় গ্রেফতারকৃতদের মধ্যে একজন মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক
ডিবি পুলিশ সূত্রে জানা যায় , মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয় । মনিরামপুর উপজেলার ৬ নম্বর সদর ইউনিয়নের হাজরাকাটি এলাকায় মনিরামপুর-যশোর মহাসড়কের পাশে মেসার্স তাছনিয়া অটোগ্যাস সেন্টার এর সামনের পাকা সড়ক থেকে তাদের আটক করা হয় । আটককালে তাদের কাছে থাকা ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ ।
মোঃ জাবের হোসেন (২১) পিতা মোঃ আমিনুর রহমান , গ্রামঃ ফতেয়াবাদ । তিনি মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ।
আবু বক্কর সিদ্দিক বদু (৩০) পিতা মোঃ মতিয়ার রহমান , গ্রামঃ হাকোবা ।
স্থানীয় সূত্রে জানা গেছে , গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজের পুরাতন ভবনের সিঁড়ির রুমে নিয়মিত মাদক সেবন করে আসছিল । মাদক সেবনের পাশাপাশি তারা সাধারণ শিক্ষার্থীদের কাছেও ইয়াবা বিক্রি করত বলে তাদের বিরুদ্ধে ভিযোগ রয়েছে ।
মনিরামপুর কলেজ ও পৌরসভা এলাকায় তাদের বিশাল মাদকের সিন্ডিকেট আছে বলে জানা গেছে ।
এদের সাথে কলেজ ছাত্রদল নেতা ইমন ওরফে ইমুসহ আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে জানা যায় । অভিযুক্তরা সাবেক কলেজ সভাপতি ইমরান ও অলিয়ার এবং এডভোকেট শহীদ ইকবালের রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে এসব অপকর্ম চালিয়ে আসছিল ।
পুলিশ জানিয়েছে , আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে । বুধবার (১৬ সেপ্টেম্বর) তাদের আদালতে সোপর্দ করা হয় ।
জয়প্রকাশ, যশোর জেলা প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত