বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকা-১৭ আসনের অন্তর্গত মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও মন্দিরের কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে আর্থিক অনুদান প্রদান করেছেন।
আজ ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান কার্যালয়ে সংশ্লিষ্ট মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।
ঢাকা-১৭ আসনের ২৮টি মসজিদে ২ লাখ ৪৭ হাজার টাকা করে এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০টি মন্দিরে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়।
ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহযোগিতা এবং শারদীয় দুর্গাপূজার আয়োজন নির্বিঘ্ন করতে এই সহায়তা দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত