বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:-
১৯১৭ সালের ৭ থেকে ১৭ নভেম্বর মহান নেতা লেনিনের নেতৃত্বে রাশিয়ার শ্রমজীবী মানুষের ঐতিহাসিক সংগ্রামের মধ্য দিয়ে সংঘটিত হয়েছিল মহান সমাজতান্ত্রিক বিপ্লব। এই বিপ্লবের মধ্য দিয়ে পৃথিবীর বুকে প্রথম শ্রমিকশ্রেণির রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। যা সারা বিশ্বের মেহনতি মানুষ ও গণতন্ত্রপ্রেমী জনগণকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল।
এ বছর মহান নভেম্বর বিপ্লবের ১০৯তম বর্ষ দেশজুড়ে পালন করছে এস ইউ সি আই (সি)। বর্তমান বিজেপি ও আরএসএস লেনিন, স্ট্যালিন এবং মার্কসবাদী দর্শনের ঐতিহাসিক অবদান ও গুরুত্বকে মানুষের মন থেকে মুছে ফেলার অপচেষ্টা চালাচ্ছে।
এই পরিস্থিতিতে নভেম্বর বিপ্লবের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরা এবং মূল্যবৃদ্ধি, বেকারত্ব, শিক্ষা-স্বাস্থ্য ও বিদ্যুতের বেসরকারিকরণ, গণতান্ত্রিক অধিকার হরণসহ পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে ১৭ নভেম্বর ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে রায়দিঘি বাসস্ট্যান্ডে এক জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড গুণসিন্ধু হালদার। প্রধান বক্তা রাজ্য কমিটির সদস্য কমরেড সুজিত পাত্র নভেম্বর বিপ্লবের ঐতিহাসিক গুরুত্ব ও বর্তমান প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড রেণুপদ হালদার ও কমরেড সঞ্জয় মণ্ডল,ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা কমিটির সদস্য তপন শিকারী প্রমুখ।
জেলা সম্পাদক তথা রাজ্য কমিটির সদস্য কমরেড বিশ্বনাথ সরদার বিজেপি ও আরএসএসের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে শোষিত, বঞ্চিত ও অত্যাচারিত মানুষকে ঐক্যবদ্ধ করে শক্তিশালী গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত