
নিজস্ব প্রতিবেদক, কচুয়া (বাগেরহাট):আয়েশা সিদ্দিকা বুলু
"মাদককে না বলি, ক্রীড়া দিয়ে জীবন গড়ি"—এই স্লোগানকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে তারুণ্যের জোয়ার সৃষ্টি এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে বাগেরহাটের কচুয়ায় শুরু হয়েছে ১৬ দলীয় নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
গত ২৮ অক্টোবর রাতে ‘স্বপ্ন সিঁড়ি ফুটবল একাডেমি’র উদ্যোগে কচুয়া সরকারি সিএস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফ্লাডলাইটের আলোয় এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে দর্শকদের উপচে পড়া ভিড় ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
কচুয়া উপজেলা বিএনপির সভাপতি ও কচুয়া জেবি গ্রুপের চেয়ারম্যান সরদার জাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জমকালো এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় তিনি যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। খেলায় রিয়াজুল ঢাকা একাদশ ও কচুয়া তরুণ একাদশ যৌথভাবে চ্যাম্পিয়ন হয়
খেলায় অত্যন্ত দক্ষতার সঙ্গে ম্যাচ পরিচালনা করেন রেফারি মো. সুমন মোড়ল ও মেহেদী হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসফিকুর রহমান মাসুম, যুবদল নেতা এমদাদুল হক মাসুদ, স্বেচ্ছাসেবক দল নেতা সরদার নাহিদ, ছাত্রদল নেতা শেখ রিয়াজ এবং কচুয়া উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের উপদেষ্টা জাহিদুল ইসলাম বুলু।
এছাড়াও টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া সংস্থার সদস্য ও সাংবাদিক শেখ সুজন ও খান সুমন, স্বপ্ন সিঁড়ি একাডেমির কর্মকর্তা নাঈম বিশ্বাস, সাব্বির শেখ ও রমজানসহ টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১৬টি দলের সভাপতি, সম্পাদক, ম্যানেজার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাতে ফ্লাডলাইটের উজ্জ্বল আলোয় এমন নান্দনিক আয়োজন কচুয়ার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করেছে বলে মনে করছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। ১৬টি দলের অংশগ্রহণে মুখর এই টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো দেখতেও দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত