ষ্টাফ রিপোর্টারঃ
মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করার লক্ষ্যে বগুড়ার সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে শেখেরকোলা ইউনিয়ন বিএনপির আয়োজনে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখেরকোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম মৃধা রশিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।
ফাইনাল খেলার উদ্বোধন ঘোষণা করেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক ও বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস মাফতুন আহমেদ খান রুবেল।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার এবং সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যসচিব শাহ আলম জনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেখেরকোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান দুলাল।
এ ছাড়া উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আল-আমিন পেস্তাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজন যুবসমাজের মধ্যে শৃঙ্খলা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে সহায়ক হবে।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত