মো লুৎফুর রহমান রাকিব
আন্তর্জাতিক প্রতিনিধি
পবিত্র কোরআন অবমাননা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ছবি ও ভিডিও প্রকাশের ঘটনায় মালয়েশিয়ায় সাবেক এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ১২ মাসের কারাদণ্ড ও ২ লাখ ৫০ হাজার রিঙ্গিত জরিমানা করেছেন আদালত।
গতকাল শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, বৃহস্পতিবার (২৬নভেম্বর) পাহাং রাজ্যের কুয়ান্তান সেশন আদালতের বিচারক হারমি থামরি মোহাম্মদ ২১ বছর বয়সী এস. বিকনেশ্বরনের বিরুদ্ধে এ রায় দেন। দুটি অভিযোগেই তিনি দোষ স্বীকার করেন।
তদন্তে জানা যায়, গতবছর ২৪ ফেব্রুয়ারি তার বাবা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি সম্পর্কে জানতে পারেন। পরে ছেলের কাছে জানতে চাইলে সে ভিডিওতে থাকা ব্যক্তি নিজেই বলে স্বীকার করে। সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের সমালোচনায় ক্ষুব্ধ হয়ে সে এমন কাজ করেছিল বলে তদন্তে উঠে আসে।গত বছর
২৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় তার মোবাইল ফোন ও একটি পবিত্র কোরআন জব্দ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য ও টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের প্রতিবেদন বিশ্লেষণ করে তদন্তকারীরা সংশ্লিষ্ট হিসাব ও ফোন নম্বরের সঙ্গে তার সম্পৃক্ততা নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত