ডেক্স রিপোর্ট
আজ, ৭ আগস্ট ২০২৬, মুসলিম বিশ্বের তিন গুরুত্বপূর্ণ দেশ—পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হলো ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’। সৌদি আরবের জেদ্দা শহরে তিন দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে এই চুক্তি সই হয়।
চুক্তির প্রধান শর্ত হলো, এই তিন দেশের যেকোনো একটির ওপর কোনো বহিরাগত সশস্ত্র হামলা হলে, সেটিকে বাকি দুই দেশের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ, আক্রান্ত দেশকে রক্ষায় অন্য দুই দেশ সামরিকভাবে এগিয়ে আসবে। এছাড়া প্রতিরক্ষা খাতের উন্নয়ন, উচ্চপর্যায়ের গোয়েন্দা তথ্য বিনিময় এবং যৌথ প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়নকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে।
চুক্তি স্বাক্ষরের সময় সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ উপস্থিত ছিলেন।
এই চুক্তির মাধ্যমে পাকিস্তানের পরমাণু সক্ষমতা, সৌদি আরবের বিপুল অর্থনৈতিক শক্তি এবং ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর অধিকারী তুরস্কের উন্নত সামরিক প্রযুক্তি একত্রিত হয়ে একটি শক্তিশালী সামরিক বলয় গঠনের ভিত্তি তৈরি করেছে।
এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরব নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক ‘কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’ (SMDA) স্বাক্ষর করেছিল। এবার তুরস্কের অন্তর্ভুক্তির মাধ্যমে সেটি ত্রিপাক্ষিক জোটে রূপ নিল।
বিশ্লেষকদের মতে, এই জোটে তুরস্কের অন্তর্ভুক্তির ফলে তিন দেশই কৌশলগত সুবিধা পেতে পারে। উদাহরণস্বরূপ, ভারত–পাকিস্তান সংঘাত দেখা দিলে সৌদি আরব অর্থনৈতিক সহায়তা এবং তুরস্ক সামরিক প্রযুক্তিগত সহায়তা দিতে পারে। একইভাবে, তুরস্ক ও গ্রিসের মধ্যে কোনো সংঘাত দেখা দিলে পাকিস্তান ও সৌদি আরব তুরস্কের পাশে দাঁড়াতে পারে।
বর্তমানে এই জোটের সদস্য তিনটি দেশ হলেও ভবিষ্যতে আরও দেশ এতে যোগ দিতে পারে। বাংলাদেশের মতো তুলনামূলক ছোট সামরিক শক্তির দেশের পাশেও বৃহৎ প্রতিবেশী ভারত রয়েছে। তাই ভবিষ্যতে কোনো কারণে আঞ্চলিক সংঘাত বা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হলে, বাংলাদেশের এমন কোনো জোটে যোগ দেওয়া উচিত কি না—এ নিয়ে আপনাদের মতামত কী?
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত