আজ চৌগাছা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন চৌগাছা থানার অফিসার ইনচার্জ কাজী বাবুল হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদসহ বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ।
সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। পাশাপাশি দিবসটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সহযোগিতা ও দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত