পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
যশোরের সাগরদাঁড়িতে ওসি'র সাথে বাজার কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাগরদাঁড়ি বাজারে সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতিতে ওই সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৩ নভেম্বর-২৬) রাতে সাগরদাঁড়ি বাজার কমিটির সাধারণ সম্পাদক রাজ্জাক আহম্মেদ রাজু ' র সভাপতিত্বে বাজার চত্বরে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন , চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মোঃ শামীম হোসাইন ।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন , সাগরদাঁড়ি বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সোহারব হোসেন, সাগরদাঁড়ি বাজারের চৌরাস্তা মোড় বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, ব্যবসায়ী মজিবুর রহমান, জিয়াউর রহমান , ওজিয়ার রহমান প্রমূখ।
সভায়, প্রধান অতিথি এলাকার সার্বিক আইন শৃঙ্খলার উন্নতিকল্পে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
ছবিঃ
১৪/১১/২৬
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত