অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা ও যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার আলমগীর মিনা (৬৪) উপজেলার নওয়াপাড়া গ্রামের মডেল কলেজ এলাকার আব্দুল মালেক মিয়ার ছেলে। তিনি অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক।
অপরদিকে, নান্নুর মল্লিক (৪৬) উপজেলার রানাগাতী গ্রামের আব্দুল সোবহান মল্লিকের ছেলে। তিনি শুভরাড়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আলমগীর মিনা ও শুভরাড়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি নান্নুর মল্লিককে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত