
মাদকের বিরুদ্ধে *জিরো টলারেন্স নীতিতে* অটল থেকে র্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় ২১ আগস্ট ২০২৬ তারিখ র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতোয়ালী মডেল থানাধীন পালবাড়ী মোড়স্থ বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে অভিযান পরিচালনা করে
অবৈধ মাদক দ্রব্য ১০০ (একশত) বোতল Eskuf Syrup এবং ৯৭ (সাতানব্বই) বোতল Wincerex সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন, ১। মোঃ ওসমান গনি (৪৯), পিতা- মৃত গুঞ্জ সরদার, সাং- শাজাহানপুর, ২। মোঃ আব্দুল মান্নান (৬২), পিতা- মোঃ জামাল উদ্দিন গাজী, সাং-পুলিয়া, উভয় থানা দেওয়াটা জেলা- সাতক্ষীরা, ৩। মোঃ শফিকুল ইসলাম (৪০), পিতা - মোঃ কোরবান আলী, সাং- ভূলবাকুটিয়া, থানা শাজাহানপুর জেলা সিরাজগঞ্জ।
উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার কোতোয়ালী মডেল থানায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত আলামত ও আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মেজর মোঃ ফজলে রাব্বি প্রিন্স, কোম্পানী কমান্ডার, সিপিসি-৩, যশোর জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে র্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত