
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৭৫৭০ (সতের হাজার পাঁচশত সত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০৪ জন আটক।
গত-১০/১১/২০২৬ ইং তারিখ জেলা গোয়েন্দা শাখা (ডিবি),যশোরের এসআই(নিঃ)/আব্দুল্লাহ্ আল আজাদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন নোয়াপাড়া ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের অন্তর্গত বাহাদুরপুর মেহেগুনীতলা মোড় সংলগ্ন মোঃ মোশারফ (৭০), পিতা- মৃত খালেক সর্দার এর হোটেল ও চায়ের দোকানের সামনে ইট সোলিং রাস্তার উপর হতে মোঃ ফারুক রানা (২৭) কে অবৈধ মাদকদ্রব্য ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।পরবর্তীতে ধৃত আসামী মোঃ ফারুক রানার স্বীকারোক্তি মতে ২২.৩৫ ঘটিকার সময় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন মোঃ ইলতেজা আহম্মেদ হৃদয় (৩০) এর বসত বাড়ির উঠান হতে ১১,৪২০ (এগারো হাজার চারশত বিশ) ইয়াবা ট্যাবলেট সর্বমোট ১১৫৭০ (এগারো হাজার পাঁচশত সত্তর)সহ গ্রেফতার করে।
আসামীদের নাম ও ঠিকানাঃ-
১) মোঃ ফারুক রানা (২৭), পিতা- মৃত আব্দুল হালিম, মাতা- রওশনারা বেগম, সাং-খালদার রোড নিকারীপাড়া, থানা- কোতয়ালী মডেল, জেলা- যশোর।
২) মোঃ ইলতেজা আহম্মেদ হৃদয় (৩০), পিতা- আফসার ও আসফার হোসেন, মাতা- পলী বেগম, সাং- পূর্ব বারান্দি পাড়া (লিচু তলা), থানা- কোতয়ালী মডেল, জেলা- যশোর।
অভিযান-০২
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই (নিঃ)/ মোঃ কামরুজ্জামান সংঙ্গীয় অফিসসর ও ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ১২ নং ফতেপুর ইউনিয়নের হামিদপুর বাজার জামে মসজিদের সামনে নড়াইল টু যশোর মহাসড়কের উপর অনুমান ১৯.০০ ঘটিকার দিকে চেকপোস্টের স্থানে একটি সাদা রং এর পুরতান প্রাইভেটকার ড্রাইভারের পাশের সিটে বসা ব্যাক্তি নিজেকে মোঃ জুয়েল রহমান @ জুইন(৩৮) এবং ড্রাইভারের আসনে থাকা ব্যাক্তি নিজেকে মোঃ আলমগীর হোসেন(৪৪) বলে পরিচয় দেয়। জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথাবার্তা বলিতে থাকে। পরবর্তীতে গাড়ি তল্লাশি করে আসামীদ্বয়ের ০১(এক) টি কালো রং এর হ্যান্ড ব্যাগের ভিতর হতে ৬০০০(ছয় হাজার) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আসামীদের নাম ও ঠিকানাঃ
০১। মোঃ জুয়েল রহমান @ জুইন(৩৮),পিতাঃ সাইফার রহমান @ রেজাউল, মাতাঃ জরিনা খাতুন, গ্রাম- বুরিন্দিয়া (বুড়িন্দিয়া দক্ষিনপাড়া, পাশাপোল ইউনিয়ন, ২নং ওয়ার্ড , থানা- চৌগাছা, জেলা –যশোর।
০২। মোঃ আলমগীর হোসেন(৪৪), পিতাঃ মোঃ হোসেন আলী, মাতাঃ রহিমা বেগম, সাং- পলুয়া পশ্চিমপাড়া,পাশাপোল ইউনিয়ন, ২নং ওয়ার্ড, থানাঃ চৌগাছা, জেলাঃ যশোর।
উদ্ধারঃ
০১। ৬০০০(ছয় হাজার) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট।
২। ০১(এক) টি কালো রং এর হ্যান্ড ব্যাগের যার গায়ে ইংরেজিতে IBRAHIM PLASTIC লেখা আছে।
৩। একটি সাদা রং এর পুরাতন টয়োটা প্রাইভেটকার।
আসামীদের ইং- ১১/১১/২০২৬ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত