
*যশোর জেলার কোতোয়ালী মডেল থানাধীন বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ডাকাত সরদারকে গ্রেফতার করেছে র্যাব-৬ ও র্যাব-৩ এর যৌথ আভিযানিক দল*
র্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, ডাকাতি, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব ৬, সিপিসি-৩, যশোর এবং র্যাব-৩, ঢাকার যৌথ আভিযানিক দল অদ্য ৩০ আগস্ট ২০২৬ তারিখ, বিকেল ৩:০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতোয়ালী মডেল থানাধীন বাহাদুরপুর পূর্বপাড়াস্থ জনৈক মোঃ ইউনুস এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ছয়টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি *১। মোঃ শফিয়ার রহমান @ শফি ড্রাইভার, পিতা- শামছুদ্দিন বিশ্বাস,* সাং - পিরোজপুর, থানা: কালীগঞ্জ, জেলা: ঝিনাইদহকে গ্রেফতার করে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত