মোঃ রাসেল শেখ, জেলা প্রতিনিধি, নড়াইল:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নড়াগাতী থানাসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন নড়াগাতী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং কলাবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম.ডি. সজিবুল ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, মহানুভবতা ও মানবতার এক অনন্য শিক্ষা বহন করে। এই ঈদ আমাদের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করে। তিনি সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান এবং অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।
তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে সকল ভেদাভেদ ভুলে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন। একই সঙ্গে মহান আল্লাহর কাছে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেন।
এম.ডি. সজিবুল ইসলাম বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহর ঈদ আনন্দময়, শান্তিপূর্ণ ও কল্যাণময় হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।
সবশেষে তিনি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদের প্রকৃত শিক্ষা সমাজে মানবতা, সহমর্মিতা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক।
ঈদ মোবারক।