মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):
চট্টগ্রামের রাউজান উপজেলার ফতেনগর এলাকায় ঐতিহ্যবাহী রবীন্দ্র ডাক্তারের বাড়ির প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী শ্যামাপূজা-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে।
এ উপলক্ষে পূজামণ্ডপ প্রাঙ্গণে আয়োজন করা হয় পবিত্র চণ্ডীপাঠ, শ্রীশ্রী শ্যামা মায়ের বিশেষ পূজার্চনা, পুষ্পাঞ্জলি নিবেদন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্নপ্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় ও আধ্যাত্মিক আয়োজন।
পূজাকে কেন্দ্র করে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পূজামণ্ডপ প্রাঙ্গণ। এ সময় ভক্তরা মায়ের চরণে ফুল, ভক্তি ও প্রার্থনা নিবেদন করে দেশ, জাতি, পরিবার এবং বিশ্বমানবতার শান্তি ও কল্যাণ কামনা করেন।
আয়োজকরা জানান, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শ্যামাপূজার মূল তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সবার মধ্যে ভক্তি, সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ জাগ্রত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
শ্রীশ্রী শ্যামাপূজা উদযাপন কমিটির সভাপতি সুমন রায় ও সাধারণ সম্পাদক সুব্রত রায়ের নেতৃত্বে কমিটির অন্যান্য সদস্যরা পূজার সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে শ্যামাপূজার এ আয়োজন স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে মিলনমেলা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত