আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠির রাজাপুরে ফেসবুক গ্রুপ ভালোবাসার বড়ইয়া ইউনিয়ন এর পক্ষ থেকে বড়ইয়া ডিগ্রি কলেজের এইচএসসি-২০২৬ এর কৃতি শিক্ষার্থী "জান্নাহ মাসাবি মিদুলা" জিপিএ-৫ প্রাপ্তিতে সম্মাননা স্মারক প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বড়ইয়া ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জসিম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক মশিউর রহমান রিপন, স্থানীয় সংসদ সদস্যের সহোদর ও বিশিষ্ট সমাজসেবক ওয়াসীম আহম্মেদ, ফেসবুক গ্রুপ ভালোবাসার বড়ইয়া ইউনিয়ন এর পরিচালক ও তরুণ সমাজসেবক জিয়া সুমন-সহ গ্রুপের সদস্য, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জান্নাহ মাসাবি মিদুলার এই অসাধারণ সাফল্যে কলেজ তথা পুরো বড়ইয়া ইউনিয়ন গর্বিত। তার এই কৃতিত্ব এলাকার অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ভবিষ্যতেও এ ধরনের মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে উৎসাহ প্রদান করা হবে বলে জানান আয়োজকরা।
সম্মাননাপ্রাপ্ত জান্নাহ মাসাবি মিদুলা বলেন, শিক্ষকদের সহযোগিতা, বাবা-মায়ের দোয়া ও নিজের চেষ্টায় এই ফল অর্জন সম্ভব হয়েছে। তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে তাকে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত