প্রথম পর্ব: স্বাধীনতার স্বপ্ন থেকে রাষ্ট্র পরিচালনার সংকট
১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে। প্রত্যাশা ছিল, রাষ্ট্র হবে জনগণের কল্যাণের প্রতীক; ক্ষমতা হবে জনগণের আমানত।
কিন্তু স্বাধীনতার ৫৫ বছর পর আজ প্রশ্ন উঠেছে—আমরা কি সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে পেরেছি?
এই সময়ে দেশে শাসনব্যবস্থার পরিবর্তন হয়েছে, সরকার এসেছে-গেছে, রাজনৈতিক নেতৃত্বের পালাবদল ঘটেছে। উন্নয়নও হয়েছে। কিন্তু দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, দলীয়করণ, অর্থ পাচার, বিচারহীনতা ও জবাবদিহির সংকট থেকে দেশ মুক্ত হতে পারেনি। শাসকের পরিবর্তন ঘটলেও রাষ্ট্র পরিচালনার প্রচলিত সংস্কৃতির কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি।
২০২৪ সালের মহান বিপ্লবের মধ্য দিয়ে জনগণ আবারও স্পষ্ট করেছে—তারা শুধু ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র পরিচালনায় মৌলিক সংস্কার চায়। তারা এমন নেতৃত্ব চায়, যারা ক্ষমতাকে ভোগের উপকরণ নয়, জনগণের আমানত হিসেবে বিবেচনা করবে।
তাহলে প্রশ্ন হলো, বারবার সরকার ও নেতৃত্বের পরিবর্তনের পরও একই সংকট কেন ফিরে আসে? সমস্যাটি কি শুধু শাসকের, নাকি প্রচলিত রাষ্ট্র পরিচালনার রাজনৈতিক দর্শন ও সংস্কৃতির মধ্যেই রয়েছে গভীর দুর্বলতা?
এই প্রশ্নের উত্তর খুঁজতেই সামনে আসে একটি গুরুত্বপূর্ণ আলোচনা—বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত ইসলামী শাসনদর্শন ও সাংগঠনিক কাঠামো বর্তমান সংকট উত্তরণে কতটা কার্যকর হতে পারে?
এই ধারাবাহিকের পরবর্তী পর্বগুলোতে আমরা দলটির আদর্শ, গঠনতন্ত্র, নেতৃত্বের জবাবদিহি এবং রাষ্ট্র পরিচালনার বাস্তব সক্ষমতা যুক্তি ও বাস্তবতার আলোকে বিশ্লেষণ করব।
কারণ, বাংলাদেশের সংকট শুধু ক্ষমতার নয়; সংকট রাষ্ট্র পরিচালনার দর্শন, নৈতিকতা ও জবাবদিহির।
মোঃ গোলাম হায়দার
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত