
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: মাছুম মিয়া
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি বিরোধের জেরে সুমা আক্তার (৩৫) ও তার ভাবি শিমু আক্তার নামে দুই নারীকে পিটিয়ে আহত ও শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে রূপগঞ্জ ইউনিয়ন ৬নং ওয়ার্ডের যুবদলের সাংগঠনিক সম্পাদক ছাইদুলের বিরুদ্ধে। ১৩ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সুমা আক্তার বাদী হয়ে একই এলাকার ছাইদুল, শাহিদুল, জাইদুল, সালমা ও শাহনাজকে আসামি করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তিনি বসতবাড়ির সীমানায় থাকা চালতা গাছ থেকে চালতা পাড়ছিলেন। এ সময় জমি বিরোধকে কেন্দ্র করে অভিযুক্তরা লোহার রড ও কাঠের লাঠি নিয়ে তার বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। প্রতিবাদ করলে তারা তাকে মারধর করেন। একপর্যায়ে ছাইদুল হাতে থাকা ইট দিয়ে তার কপালে আঘাত করেন বলে অভিযোগ করেন তিনি। এছাড়া লোহার রড ও লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তার চিৎকার শুনে ভাবি শিমু আক্তার এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন সুমা। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এছাড়া সুমা ও তার ভাবিকে চুলের মুঠি ধরে টানাহেঁচড়া এবং শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা মামলা করলে তাদের প্রাণনাশের হুমকি দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত সুমা ও শিমু রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানা ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ######
তাং- ১৩-০৮-২৬ইং
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত