
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ মাছুম মিয়া
নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক নূর নবী ভূঁইয়া রূপগঞ্জ ইউনিয়নের জনগনের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে নিয়োগপ্রাপ্ত সদস্যদের নিয়ে ১নং ওয়ার্ড পরিদর্শন করেছেন। ২৭ জুলাই সোমবার সকালে ইছাপুরা বাজার পরিদর্শন করে ব্যবসায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন। পরে ইছাপুরা বাজার হইতে সরল মার্কেট পর্যন্ত রাস্তাসহ ৩ টি রাস্তার কাজের উদ্বোধন করেন। এসময় প্রশাসক নূর নবী ভূঁইয়া বলেন, জনগণের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক, স্বচ্ছ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্যে। তাই নিয়োগপ্রাপ্ত সদস্যদের নিয়ে প্রতিটি ওয়ার্ড সরজমিনে পরিদর্শন করে জনগণের সমস্যা গুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সমাধান করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, নিয়োগপ্রাপ্ত সদস্য ওবায়দুল হক ইয়াজুল, তৈয়বুর রহমান, সফিউদ্দিন মোল্লা, নজরুল ইসলাম ও সংরক্ষিত নারী সদস্যরা।###
তাং- ২৭-০৭-২০২৬ইং
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত