মোঃ হাসিবুজ্জামান টিপু, স্টাফ রিপোর্টারঃ
খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমিতে উৎসবমুখর পরিবেশে ৫ম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় প্রতিষ্ঠানের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি শাহ্ জামান প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সেক্রেটারি মোঃ আঃ হালিম মোড়ল, সহ-সেক্রেটারি মোঃ ওয়াজিদ শেখ, প্রধান উপদেষ্টা মোঃ তারেক আহমেদ টিপু এবং উপদেষ্টা মোঃ আঃ রহিম কাজী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ বেতার খুলনার অন্যতম সংগঠন শেখ ছখিনা খয়বার শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি ক্বারী শহিদুল্লাহ আল আজাদ। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ মাওঃ আব্দুল্লাহ বিন আবজাল। পরে ইসলামী সংগীত পরিবেশন করেন শিক্ষক হাফেজ মোঃ হুযাইফা।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের স্মৃতিচারণ ও অনুভূতি প্রকাশ করে। এ সময় বক্তব্য রাখে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মোসাঃ সানজিদা জামান, জান্নাতুল, সামিয়া আক্তার, রোজা মানি, আশরাফুল, ইসমাইল, হাওলাদার, হাবিবুল্লাহ, রুবাইয়া, তাসনিম ও মেহেরুন্নেছাসহ অনেকে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, চলতি বছর প্লে-শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ১১২ জন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে পঞ্চম শ্রেণির ১২ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ, জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা এবং প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রধান হাফেজ মাওঃ সালমান ফারসী।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ শাহরিয়ার আজাদ রাব্বি, হাফেজ মোঃ আব্দুল আহাদ, মোসাঃ খাদিজা আক্তারসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, সকল শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
শিক্ষার্থীদের শিক্ষা, নৈতিকতা ও আদর্শিক মূল্যবোধে গড়ে তোলার প্রত্যয়ে আয়োজিত এ বিদায়ী অনুষ্ঠানটি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে। বিদায়ী শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনের পথচলা সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত