দীর্ঘ ১৪ (চৌদ্দ) বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা পেলো না বরিশাল জেলার বানারীপাড়ার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী আঃ মান্নান জুয়েল, অবশেষে র্যাব-৮ কর্তৃক গ্রেফতার
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষন, ডাকাতিসহ সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।
তারই ধারাবাহিকতায়, র্যাব-৮, সদর কোম্পানি, বরিশাল এবং র্যাব-৭, সিপিএসি, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল ০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে বরিশাল জেলার বানারীপাড়া থানার নারী ও শিশু নির্যাতন দমন মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আঃ মান্নান জুয়েল (৩৫), পিতা- আঃ হক মিয়া, সাং- ইলুহার, থানা- বানারীপাড়া, জেলা- বরিশাল‘ কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী আঃ মান্নান জুয়েল এর বিরুদ্ধে ২০১২ সালে বরিশাল জেলার বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়, যার মামলা নং-৬২০/১২, জিআর নং-৮৯/১২। বিজ্ঞ আদালতে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন। আসামী দীর্ঘদিন আত্মগোপনে থাকায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে একটি গ্রেফতারী পরোয়ানা জারি করেন। পরোয়ানাটি বরিশাল জেলার বানারীপাড়া থানায় জারি আছে।
উক্ত গ্রেফতারি পরোয়ানা তামিলকারী সংশ্লিষ্ট কর্মকর্তা আসামীকে গ্রেফতারের জন্য অধিনায়ক, র্যাব-৮, বরিশাল বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। সেপ্রেক্ষিতে র্যাব-৮, বরিশাল সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত